রাজশাহী কলেজ বাংলাদেশের স্বনামধন্য বিদ্যাপিঠ। দেশের উচ্চ শিক্ষার বিকাশে ঐতিহ্যবাহী এই কলেজের অবদান অপরিসীম।
মেধা ও মননের বিকাশ এবং সাংস্কৃতির বোধের উত্তরণের সমন্বয় ঘটিয়ে এই বিভাগ প্রাতিষ্ঠনিকভাবে ঘটিয়েছে প্রাণের জোয়ার।
বৃটিশ ভারতের কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও রাজশাহী কলেজের ইতিহাস ও ঐতিহ্যের তুল্যমান সমান্তরালে প্রবাহমান। প্রায় সার্ধশতাব্দী প্রাচীন ও প্রাচ্য ঐতিহ্যের স্মারক রাজশাহী কলেজের ঐ গৌরব বর্তমানেও সমুন্নত। অবিভক্ত বাংলার উচ্চ শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে কলেজটির রয়েছে অসামান্য অবদান ও সুদীর্ঘ গৌরবান্বিত ইতিহাস। দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কলেজের প্রাণিবিদ্যা বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রাণিবিদ্যা বিভাগের সম্মান শেষ বর্ষ শিক্ষার্থীদের স্মরণিকা “নাম” প্রকাশের মহথী উদ্যোগকে স্বাগত জানাই। এই স্মরণিকার মাধ্যমে ভবিষ্যৎ যোগাযোগের ক্ষেত্র নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে একে অপরের প্রয়োজনে ও সহযোগীতায় এগিয়ে আসবে।
ঐতিহ্যের চারণক্ষেত্র রাজশাহী কলেজের অধ্যয়নকালীন দিনগুলো চির উজ্জ্বল হয়ে থাকবে। আর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিস্তৃতি লাভ করবে পরবর্তী জীবনে। শান্তিপূর্ণ হোক, সফল হোক তোমাদের নিরন্তর পথ চলা।
প্রফেসর মহা. হবিবুর রহমান
অধ্যক্ষ
রাজশাহী কলেজ, রাজশাহী
